Home লীড নিউজ ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

Share

করোনাভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান।

এ সময় করোনা মহামারী মোকাবিলা এবং টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ।

সাক্ষাৎকালে এডিবির দুটি বই ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলোজি ওভার ফিফটি ইয়ার্স’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...