Home লীড নিউজ বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

Share

লবাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে আজ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এই বৈঠকে জাপানের কাছে কৌশলগত অংশীদারিত্ব চাইবে বাংলাদেশ।

প ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হবে ভার্চ্যুয়ালি। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...