Home লীড নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৮ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৮ জুন

Share

আগামী ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হবে। অনলাইনে এ আবেদন ফরম বিতরণ চলবে ২২ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২৮ জুলাই থেকে।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।

ফয়জুল করিম জানান, শুক্রবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...