Home লীড নিউজ জ্বর-কাশিতে ভুগছেন ইশরাক, দোয়া চাইলেন মির্জা ফখরুল

জ্বর-কাশিতে ভুগছেন ইশরাক, দোয়া চাইলেন মির্জা ফখরুল

Share

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তিনিসহ অসুস্থ থাকা দলের অন্য নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের তরুণ নেতা গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

মির্জা ফখরুল আরো বলেন, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, রোববার থেকে জ্বরে ভুগছেন ইশরাক হোসেন। তিনি ঢাকায় বিভাগীয় সমাবেশের মূল দায়িত্বে ছিলেন। তার অসুস্থতাসহ সার্বিক বিবেচনায় কাল মঙ্গলবারের সমাবেশ স্থগিত করা হয়েছে।

ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানিয়েছেন, রোববার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন ইশরাক হোসেন। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

তিনি আরো জানান, রোববার রাতে কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনুর বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে যান ইশরাক হোসেন। বাসায় ফেরার পর থেকেই জ্বর দেখা দেয়, সঙ্গে কাশিও রয়েছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...