Home খেলাধুলা টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন টিম নওশেরুজ্জামান

টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন টিম নওশেরুজ্জামান

Share

বিকেলে লাল ও সবুজ দলের ম্যাচের আগেই বাফুফে ভবন সংলগ্ন টার্ফে আয়োজন করা হয়েছিল লিজেন্ডস মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল এ বছর ইন্তেকাল করা চার কিংবদন্তী ফুটবলার নওশেরুজ্জামান, বাদল রায়, গোলাম্ রাব্বানী হেলাল ও নুরুল হক মানিকের নামের চারটি দল।

টুর্নামেন্টের ফাইনালে টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম নওশেরুজ্জামান। টিম নওশেরুজ্জামান, টিম বাদল রায়, টিম গোলাম রাব্বানী হেলাল ও টিম নুরুল হক মানিককে নিয়ে এই টুর্নামেন্ট শুরুর আগে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফাইনালে ৪-০ গোলে টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম নওশেরুজ্জামান। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, সাবেক কৃতী ফুটবলার কায়সার হামিদ, এসবিএফের সভাপতি ফরহাদ হোসেন, সেক্রেটারি সম্রাট মহিম, সিনিয়র সহসভাপতি বাবলু, সহসভাপতি আইমান আন্দালিব, কামরুল,অয়ন, মাকসুদসহ এসবিএফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই চার ফুটবলারের মধ্যে প্রথম মারা যান গোলাম রাব্বানী হেলাল গত ৩০ মে। পরের মাসের ১৪ তারিখ ইন্তেকাল করেন নুরুল হক মানিক। ২১ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামান এবং গত ২২ নভেম্বর মারা যান বাদল রায়।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...