Home খেলাধুলা ম্যারাডোনার শরীরে অ্যালকোহল পাওয়া যায়নি

ম্যারাডোনার শরীরে অ্যালকোহল পাওয়া যায়নি

Share

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার শরীরে অ্যালকোহল পাওয়া যায়নি। নিষিদ্ধ মাদকও নয়। তার হৃৎপিণ্ড ছিল স্বাভাবিক ওজনের চেয়ে দ্বিগুণ। আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড যকৃৎ ও কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এ খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার প্রকাশ হওয়া টক্সিকোলজি রিপোর্টে আরও বলা হয়- ম্যারাডোনার শরীরে এমন ধরনের ওষুধ পাওয়া গেছে যা তার শারীরিক ও মানসিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে।

তদন্ত কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো তার তদন্তে দেখেছেন- আর্জেন্টাইন ফুটবল নায়কের চিকিৎসার সময় কোনো অপব্যবহার হয়েছে কিনা। ম্যারাডোনাকে প্রয়োগ করা ওষুধ হতাশা এবং খিঁচুনি ধরনের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হয়েছে।

এছাড়া পেটের সমস্যার কারণেও সেসব ওষুধ দেয়া হয়েছিল। এ রিপোর্ট প্রমাণ করে যে, ম্যারাডোনা কিডনি ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। সারা জীবন তিনি কোকেন ও মাদকাসক্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য লড়াই করেছিলেন।

১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ম্যারাডোনা গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সূত্র: এএফপি, বুয়েনস এইরেস

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...