Home খেলাধুলা এইবারের বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি

এইবারের বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি

Share

লা লিগার ম্যাচে আগামীকাল (সোমবার) এইবারের বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলবেন না লিওনেল মেসি। কারণ, তিনি এখন আর্জেন্টিনায় রয়েছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত ছুটি মঞ্জুর করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জানুয়ারি হুয়েস্কার বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

গত ২২ ডিসেম্বর রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। ওই জয়ের পর প্রাইভেট বিমানে করে আর্জেন্টিনার নিজ শহর রোজারিওতে যান মেসি।

মেসির ছুটিতে যাওয়ার বিষয়ে শুরুর দিকে কোনো মন্তব্য করেনি বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অধিনায়ককে বেশি সময় বিশ্রাম দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।

চলতি মৌসুমে বার্সেলোনা সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৭ ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। এই মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করে বার্সেলোনার সর্বোচ্চ স্কোরার মেসি। গোল ও অ্যাসিস্টের বিবেচনায় ১৩ মৌসুমে এবারই সবচেয়ে খারাপভাবে মৌসুম শুরু করেছেন মেসি।

মেসি বার্সেলোনায় এখন তার চুক্তির শেষ বছর বছর পার করছেন। ইচ্ছা করলে এই বছর শেষে তিনি বার্সেলোনা ক্লাব ছাড়তে পারবেন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...