Home খেলাধুলা বাংলাদেশ সফরে নেই ‍পোলার্ড-হোল্ডার

বাংলাদেশ সফরে নেই ‍পোলার্ড-হোল্ডার

Share

লম্বা বিরতি শেষে বাংলাদেশ নামতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। ২০২১ সালের শুরুতেই টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবেন তামিম-মুমিনুলরা। ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের সূচি। এবার ‍ক্যারিবিয়ানদের স্কোয়াডও জানা গেল। আজ (মঙ্গলবার) টেস্ট ও ওয়ানডের দল করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। অনেক কারণে উত্তেজনার সিরিজ স্কোয়াড ঘোষণায় যেন কিছুটা আকর্ষণ হারালো। বাংলাদেশ সফরে আসছেন না ক্যারিবিয়ানদের নিয়মিত ওয়ানডে ও টেস্ট অধিনায়ক কাইরন পোলার্ড ও জেসন হোল্ডার।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। জেসন হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দেবেন ক্রেগ ব্র্যাথওয়েট। অন্যদিকে পোলার্ড না থাকায় ওয়ানডের নেতৃত্বে জেসন মোহাম্মদ। শুধু পোলার্ড-হোল্ডার নন, আসলে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত মুখের অনেকেই আসছেন না বাংলাদেশে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস শঙ্কায় পোলার্ড-জেসন হোল্ডারের সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন না ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেস, শেলডন কটট্রেল, এভিন লুইস, শাই হোপ ও নিকোলাস পুরান। আর ব্যক্তিগত কারণে স্কোয়াডে নেই ফাবিয়েন অ্যালেন ও শেন ডওরিচ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সব খেলোয়াড়কে আগেই নিশ্চিত ‍করেছিল, করোনা-শঙ্কায় কোনও খেলোয়াড় চাইলে বাংলাদেশ সফরে নাও যেতে পারেন। তাই সরে দাঁড়ানোয় ভবিষ্যতে দলে থাকার ব্যাপারে কোনও শঙ্কায় থাকছেন না পোলার্ড-হোল্ডাররা।

অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন কাভেম ‍হজ। ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে টেস্ট দলের সঙ্গে সফর করবেন বাঁহাতি ওপেনার শাইনি মোসেলি ও অলরাউন্ডার কাইল মায়ার্স, দুজনই ছিলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরের রিজার্ভ দলে। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন দুজন- বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকিল হোসেইন ও বাঁহাতি ব্যাটসম্যান কিয়র্ন ওটলি।
টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, ‍আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, ‍জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ‍আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...