Home খেলাধুলা মার্চে আফগানদের ম্যাচ দিয়ে ফের বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের

মার্চে আফগানদের ম্যাচ দিয়ে ফের বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের

Share

কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাইপর্বে বাংলাদেশের যে তিনটি ম্যাচ বাকি আছে, তা অনুষ্ঠিত হবে আগামী মার্চ ও জুনে। ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় দলের বাকি মিশন।

এরপর আরও দুটি ম্যাচ রয়েছে লাল সবুজ জার্সিধারীদের। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৭ জুন এবং ওমানের বিপক্ষে ১৫ জুন। তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ঘরের মাঠে।

আফগানদের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ফেব্রুয়ারিতে। প্রধান কোচ জেমি ডে এখন ছুটি কাটাচ্ছেন। এ মাসেই তার ঢাকায় এসে লিগের ম্যাচ দেখে খেলোয়াড় বাছাই করার কথা রয়েছে।

প্রসঙ্গত, জাতীয় ফুটবল দলের পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু হবে ১২ মার্চ। সেই ক্যাম্প থেকেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুত করবেন জামাল ভূঁইয়ারা।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...