Home খেলাধুলা নতুন বছরে সুখবর জানালেন সাকিব আল হাসান

নতুন বছরে সুখবর জানালেন সাকিব আল হাসান

Share

নতুন বছরের প্রথম দিনে স্ত্রী উম্মে শিশিরের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার

নতুন বছরের প্রথম দিনে তৃতীয় সন্তান আগমনের সুসংবাদ দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (১ জানুয়ারি) স্ত্রী উম্মে শিশিরের বেবি বাম্পের ছবি প্রকাশ করে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “নতুন বছর, নতুন সূচনা, নতুন সংযোজন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”

একই ছবি প্রকাশ করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান স্ত্রী শিশিরও। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুভকামনা জানাতে শুরু করেন সাকিবভক্তরা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে ছবিটি। এ পর্যন্ত প্রায় আড়াই লাখ রিঅ্যাকশন ও প্রায় সাড়ে ৫ শেয়ার হয়েছে ছবিটি।

প্রসঙ্গত, গতবছর ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার বাবা-মা হন এ শিশির-সাকিব দম্পতি। এবার ২০২১ সালের শুরুতেই সাকিব দিলেন আরেকটি চমক।

এর আগে, ২০১২ সালে ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশি এ তারকা ক্রিকেটার। ২০১৫ সালের ৮ নভেম্বর আলাইনা হাসানের জন্মের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাবা হন তিনি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...