Home খেলাধুলা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

Share

ভারতের সাবেক অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আজ শনিবার আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, সকালবেলায় জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন। এরপর মাথা ঘুরে পড়ে যান।সেই সময় তার আগে বুকে ব্যথা হচ্ছিল বলে উপস্থিত পরিবারের সদস্যদের জানান। এরপর দ্রুত সময়ে সৌরভকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শনিবার সকালে জিম করতে গিয়ে সৌরভের আচমকা ব্ল্যাক আউট হয়ে যায়। এসএসকেএমের চিকিৎসক সরোজ মন্ডল তাকে পরীক্ষা করবেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কিছু নেই। তার শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।সৌরভের এর আগে কোনও নিউরোলজিকাল বা কার্ডিওলজিকাল সমস্যা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সব পরীক্ষার পর তবেই হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেবে।

গত কয়েকদিন ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সৌরভের নাম জড়িয়ে নানা কথা শোনা যাচ্ছে। তার বিজেপির রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও চলছে গুঞ্জন। সৌরভের স্ত্রী ডোনা এর আগে বলেছিলেন, সৌরভ রাজনীতিতে যোগ দিলে সেখানেও শীর্ষে থাকবেন। গত রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভের সাক্ষাতের ঘটনায় গুঞ্জন আরও জোড়ালো হয়। পরের দিন একটি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা যায় সৌরভ আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...