Home খেলাধুলা টেস্ট ও ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা, বাদ মাশরাফি

টেস্ট ও ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা, বাদ মাশরাফি

Share

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৪ জানুয়ারি) ২৪ সদস্যের ঘোষিত প্রাথমিক ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নাম।

এছাড়া ২০ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল। প্রথম টেস্ট শুরু হবে ০৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশ প্রাথমিক ওয়ানডে দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মোসাাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদী হাসান ও রুবেল হোসেন।

বাংলাদেশ প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...