Home খেলাধুলা আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

Share

রোমাঞ্চপূর্ণ এক ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। ফাইনালে অস্কার ব্রুজোনের দলের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জমজমাট এক লড়াই উপহার দেয় দু’দলই। তবে প্রথম গোলের দেখা পায় আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস।

নির্ধারিত সময় শেষে সমতা থেকে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ভাগে দুই দল জালের ঠিকানা খুঁজে পায়নি। অবশেষে দ্বিতীয় অর্ধে শিরোপাধারীদের এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। এরপর যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়িয়ে দেন জোনাথন দে সিলভেইরা ফার্নান্দেস।

খেলার শুরুতে বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছিল বসুন্ধরা কিংস। এর মধ্যে ১২ মিনিটে ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনহোর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট পোস্টে লেগে ফেরে। মিনিট পাঁচেক পর আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল দারুণ দক্ষতায় আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড বেসেরার শট ফিরিয়ে দেন।

শুরুতে রক্ষণে মনোযোগী হওয়া আবাহনী অবশ্য ২০ মিনিটে ভালো আক্রমণ শানায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভার ফ্রি কিক থেকে হেড নিয়েছিলেন কেরভেন্স ফিলস বেলফোর্ট। কিন্তু হাইতিয়ান ফরোয়ার্ডের হেড তালুবন্দি করে নেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

খেলার ৩১ মিনিটে ফ্রান্সিসকোর গোলে এগিয়ে যায় আবাহনী। বিরতি শেষে ৫১ মিনিটে ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে দুই দল একাধিক আক্রমণ শানালেও গোল পায়নি। কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরুর মিনিট পাঁচেক পরেই লক্ষ্যভেদ করেন বসুন্ধরা কিংসের বেসেরা।

শেষ মুহূর্তে অবশ্য একবার জালে বল জড়িয়েছিল আবাহনী। কিন্তু অফসাইডের কারণ তা বাতিল করে দেন রেফারি। কিন্তু সিদ্ধান্ত মানতে অস্বীকার করে শুরুতে বেশ হট্টগোল বাধিয়ে দেন আবাহনীর খেলোয়াড়রা। এমনকি রেফারি ও লাইন্সম্যানদের দিকে মারমুখী হতেও দেখা যায় দলটির কয়েকজন খেলোয়াড়কে। অনেকটা সময় বাগ্‌বিতণ্ডা শেষে ফের খেলা মাঠে গড়ায়। এর ঠিক এক মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দেস।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...