Home খেলাধুলা অলিম্পিকে টি-১০ ক্রিকেট চান ক্রিস গেইল

অলিম্পিকে টি-১০ ক্রিকেট চান ক্রিস গেইল

Share

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ভাবনাচিন্তা চলছে অনেকদিন ধরেই। এবার সেই পদক্ষেপের পক্ষেই জোরালো আওয়াজ তুললেন ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। দাবি করলেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট টি-১০ অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হোক।

আইসিসি কর্তৃক স্বীকৃত টি-১০ লিগ অবশ্য কোনো টেস্ট খেলুড়ে দেশে হয় না। আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয় এ টুর্নামেন্ট। আসন্ন টুর্নামেন্টে টিম আবুধাবির হয়ে খেলবেন গেইল। তার চোখে অন্য কোনো ফরম্যাট অলিম্পিকে খেলানো কঠিন হলে এই টি-১০ ফরম্যাটকেই কাজে লাগানো যায়।

নিজ শহর জ্যামাইকাতে এক সাক্ষাৎকারে গেইল বলেন, “খুব খুশি হব যদি টি-১০ ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, ক্রিকেট এতে অনেক বেশি প্রচার পাবে। খেলাটার উন্নতির জন্যেও এটা সদর্থক পদক্ষেপ হবে।”

শুধু তাই নয়, গেইল মনে করেন, আমেরিকাতেও এই ফর্ম্যাট চালু করা হলে তা যথেষ্ট জনপ্রিয়তা পাবে। বলেছেন, “টি-১০ লিগের জন্য আমেরিকা বিরাট প্ল্যাটফর্ম। তাই ওখানেও খেলাটা হতে পারে। ক্রিকেট সে ভাবে আমেরিকায় পরিচিত নয়। কিন্তু টি-১০ লিগের জন্য খুবই ভাল। ওখান থেকে আর্থিক ভাবেও অনেক লাভ হতে পারে।”

আবুধাবি টি-১০ লিগে অংশগ্রহণ সম্পর্কে গেইল বলেন, ‘এই মুহূর্তে আমি বিশ্রাম নিচ্ছি। এটা আমার দরকার ছিল। কিন্তু আমার মনে টি-১০ লিগ আছে। শিগগিরই ওই আসরের জন্য অনুশীলন শুরু করব। ভালো লাগছে যে আমার দলে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস আছে। ওর সঙ্গে আমি খেলেছি। আবার খেলতে পারা দারুণ হবে।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...