Home খেলাধুলা ‘ঘরের ভেতর বন্দি ছিলাম, ঘরেই হাঁটাহাঁঁটি করেছি’

‘ঘরের ভেতর বন্দি ছিলাম, ঘরেই হাঁটাহাঁঁটি করেছি’

Share

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ মিসবাহ-উল-হক বলেছেন, নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ হারের পর এখন তার ভাগ্য নির্ভর করছে দেশটির কর্তৃপক্ষের হাতে। কিউই সফরে ব্যর্থতার কারণে তার ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। পাকিস্তান দলের কোচ হিসেবে ১৫ মাসের দায়িত্ব পালনকালে তিনটি অ্যাওয়ে টেস্ট সিরিজের সবকটিতেই পরাজিত হয়েছে পাকিস্তান।

সর্বশেষ ব্যর্থতার জন্য কিউইদের করোনা আইসোলেশনের কড়াকড়িকে দায়ী করেছেন মিসবাহ। তিনি বলেন, ‘মঙ্গলবার আমি ক্রিকেট কমিটির কাছে এই বিষয়ে ব্যাখ্যা দিতে যাব। তারাই বোর্ডকে পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শ দেবে।’

৬ ক্রিকেটারের করোনা পজিটিভের মধ্যেই নিউজিল্যান্ড সফর শুরু হয় পাকিস্তানের। নিউজিল্যান্ডে পৌঁছানোর পরই তাদের দেহে ধরা পড়ে করোনাভাইরাস। ফলে হোটেলেই অবরুদ্ধ হয়ে যায় গোটা দল। পরে করোনা শৃংখলা ভাঙ্গার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের সসদস্যদের সতর্কও করে দেয়া হয় ।

মিসবাহ বলেন, ‘আমাদেরকে ঘরের মধ্যেই কাটাতে হয়েছে ১৮ থেকে ১৯দিন। এ সময় আমরা কিছুই করতে পারিনি। ঘরের মধ্যেই আমরা আবদ্ধ ছিলাম এবং সেখানেই হাঁটাহাটি করেছি। শুধু আমরা নই, করোনাকালে সফর করতে গিয়ে সব ক্রিকেট দলকেই সমস্যায় পড়তে হয়েছে। আপনি দেখবেন সেখানে বেশ ইনজুরি সমস্যা দেখা দিচ্ছে এবং পারফর্মেন্সের উত্থান পতন ঘটছে।’

নিউজিল্যান্ড সফরে গিয়ে চরম ব্যর্থ হয়ে দেশে ফিরেছে পাকিস্তান দল। ছোট সংস্করণে সিরিজ হারের পর লাল বলের ক্রিকেটে হয়েছে হোয়াইটওয়াশড। বৃদ্ধাঙ্গুলের চোটের কারণে প্রথম টেস্টে সাইডলাইনে বসেই কাটাতে হযেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। ওই টেস্টে ১০১ রানে পরাজিত হয় পাকিস্তান। দ্বিতীয় টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ইনিংস ও ১৭৬ রানের বিশাল ব্যবধানে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...