Home খেলাধুলা কোহলি-আনুশকার কোলজুড়ে এলো রাজকন্যা

কোহলি-আনুশকার কোলজুড়ে এলো রাজকন্যা

Share

প্রতীক্ষার অবসান। ভারত অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড সুপারস্টার আনুশকা শর্মার কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। আজ সোমবার বিকালে সোশ্যাল সাইটে এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং বিরাট কোহলি। নিজেদের প্রথম সন্তান জন্মের জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরেন বিরাট কোহলি। এর কিছুদিনের মাঝেই এলো আনন্দ সংবাদ।

সোশ্যাল সাইটে কোহলি লিখেছেন, ‘আমরা অত্যন্ত রোমাঞ্চিত, সবাইকে জানাতে চাই যে আজ দুপুরে আমাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনুশকা এবং আমাদের নবজাতক উভয়েই সুস্থ আছে এবং আমরা নতুন একটি জীবনে পা রাখতে যাচ্ছি। আমি অবশ্যই আশা করব, এই সময়টিতে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। সবাইকে ভালোবাসা- বিরাট।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...