Home খেলাধুলা ‘দ্য ওয়াল’ এর জন্মদিনে এর চেয়ে বড় উপহার হয় না

‘দ্য ওয়াল’ এর জন্মদিনে এর চেয়ে বড় উপহার হয় না

Share

ক্রিকেট ইতিহাসে একজন ক্রিকেটারকেই ‘দ্য ওয়াল’ উপাধি দেওয়া হয়েছে। তিনি রাহুল দ্রাবিড়। দলের ভয়ানক বিপদে তিনি ব্যাট হাতে একপ্রান্তে দেয়াল হয়ে দাঁড়াতেন। আজ সেই রাহুল দ্রাবিড়ের জন্মদিন। আপাদমস্তক ভদ্রলোক এই মানুষটির জন্মদিনে এমন পারফরম্যান্স উপহার দিল ভারতীয় দল, যা সাম্প্রতিক অতীতে শেষ কবে দেখা গেছে তা অনেকেই বলতে পারবে না। সিডনিতে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটি ড্র করেছে। অবিশ্বাস্য ব্যাটিং করেছেন হনুমা বিহারী, অশ্বিন আর ঋষভ পন্থ।

ম্যাচের শেষ দিনে আজ ২৭২ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে ভারতের। জিততে হলে করতে হতো ৩০৯ রান। আর ড্র করতে হলে খেলতে হতো সারা দিন। ম্যাচের পঞ্চম দিনে যে দুটি কাজই প্রায় অসম্ভব, তা সামান্য ক্রিকেটজ্ঞানসম্পন্ন মানুষও জানে। কিন্তু দিনের শেষ তিন ঘণ্টায় যা দেখা গেল, তা অতি বড় ক্রিকেটপ্রেমীও কল্পনা করতে পারেননি। শরীরের সর্বাঙ্গে আঘাত পেয়েও দাপটে ব্যাটিং করে গেলেন ‘বোলার’ অশ্বিন। চলতি সিরিজে অফ ফর্মে থাকা বিহারী সম্ভবত জীবনের সেরা ইনিংস খেললেন।

ভারতীয় ব্যাটসম্যানদের সংগ্রামটা বোঝা যাবে এই পরিসংখ্যান দেখলে। ২৫৬ বলে ৬২ রান করেছেন ঋষভ পন্থ, যা সেঞ্চুরির চেয়েও বড় কিছু। হনুমা বিহারী, যাকে বলা হচ্ছে এই জয়ের নায়ক; তিনি ২৩ রান করেছেন ১৬১ বল খেলে! অন্যদিকে ইনজুরি নিয়ে নাম রবিচন্দ্রন অশ্বিন ১২৮ বলে ৩৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন! আজকের ম্যাচ দেখে ২০০৭ সালে লর্ডস টেস্টে ১ উইকেট হাতে রেখে ভারতের ড্র করার কথা মনে পড়ে। সেদিন ভয়ংকর ইংলিশ পেসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

রাহুল দ্রাবিড়ের জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে? তার উত্তরসূরিরা একেকজন আজ ‘ওয়াল’ হয়ে ম্যাচ বাঁচিয়েছেন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...