Home খেলাধুলা অস্ট্রেলিয়ায় টয়লেটও পরিষ্কার করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের

অস্ট্রেলিয়ায় টয়লেটও পরিষ্কার করতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের

Share

সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে মঙ্গলবার ব্রিসবেনে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে সোফিটেল নামক পাঁচ তারকা একটি হোটেলে উঠেছে তারা। কোয়ারেন্টিনের কারণে সেই হোটেলে অন্য কোনো অতিথি নেই। যথেষ্ট ভালো মানের হোটেল হলেও যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না কোনো সুযোগ-সুবিধা। ফলে সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে নিজেদের কাজ নিজেদেরই করতে হচ্ছে।

এই নিয়ে বিসিসিআই এর এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে নিজেদের পরিস্থিতি সম্পর্কে বলেন, “আমরা আমাদের ঘরে বন্দি রয়েছি, নিজেদের খাট নিজেদেরই গোছাতে হচ্ছে, নিজেদের টয়লেট নিজেদেরই পরিস্কার করতে হচ্ছে। পার্শ্ববর্তী ভারতীয় রেস্তোরাঁ থেকে আমাদের জন্য খাবার আসছে এবং সেই খাবার আমাদের ফ্লোরে দেওয়া হচ্ছে। আমরা আমাদের জন্য নির্ধারিত ফ্লোর থেকে বেরোতে পারছি না। পুরো হোটেলটাই খালি, কিন্তু আমরা হোটেলের কোনো সেবা নিতে পারছি না। সুইমিং পুল এবং জিম কিছুই ব্যবহার করতে পারছি না। হোটেলের সমস্ত ক্যাফে ও রেস্তোরাঁও বন্ধ রয়েছে।”

ভারতকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পুরণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। আর এই নিয়ে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট।

এ নিয়ে বিসিসিআই এর সেই সূত্র বলেছেন, “এই হোটেলে অন্য কোনো অতিথি নেই, পুরো খালি। তাহলে কেন খেলোয়াড়রা কেন সুইমিংপুল ও জিম ব্যবহার করতে পারবে না? সেবা পাওয়ার ক্ষেত্রে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর যা প্রদান করা হচ্ছে তার মধ্যে আকাশ পাতাল তফাত।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...