Home খেলাধুলা ইংল্যান্ডের বিপক্ষে ফিরলেন ম্যাথিউস

ইংল্যান্ডের বিপক্ষে ফিরলেন ম্যাথিউস

Share

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যামস্ট্রিং চোটের কারণে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ছিলেন না এই অলরাউন্ডার।

ম্যাথিউসকে নিয়ে বুধবার ২২ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে দিমুথ করুনারত্নেকে।

ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ম্যাথিউস।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাদা ফার্নান্দো, নিরোশান দিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা, দাসুন শানাকা, আশিথা ফার্নান্দো, রোশন সিলভা, লক্ষন সান্দাকান, নুয়ান প্রদীপ, রমেশ মেন্ডিস।

সূত্র: ক্রিকবাজ

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...