Home খেলাধুলা করোনাভাইরাসে আক্রান্ত পিএসজি কোচ

করোনাভাইরাসে আক্রান্ত পিএসজি কোচ

Share

কয়েকজন খেলোয়াড় ও স্টাফের পর এবার পিএসজির নতুন কোচ মাওরিসিও পচেত্তিনো কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

সবশেষ পরীক্ষায় পচেত্তিনোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়। নিয়ম মেনে এখন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন।

এর আগে নতুন বছরে দলটির তিন ফুটবলারের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল ক্লাবটি। ডিফেন্ডার টিলো কেরার ও মিডফিল্ডার রাফিনিয়ার পর সবশেষ ডিফেন্ডার কুলাঁ দেগবা পজিটিভ হন।

এ মাসের শুরুতে প্যারিসের ক্লাবটির দায়িত্ব নেন টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনো। লিগে সাঁত এতিয়েনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে নতুন চ্যালেঞ্জের শুরুটা ভালো না হলেও এরই মধ্যে জয়ের দেখা পেয়েছেন তিনি। পেয়েছেন শিরোপার স্বাদও।

গত বুধবার অলিম্পিক মার্সেইকে হারিয়ে পিএসজি ফরাসি সুপার কাপ ঘরে তোলে। কোচিং ক্যারিয়ারেই এই আর্জেন্টাইনের এটিই প্রথম শিরোপা।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...