Home খেলাধুলা অবশেষে ক্যাপটি হাতে পেলেন সাকিব

অবশেষে ক্যাপটি হাতে পেলেন সাকিব

Share

২০২০ সালের শেষে ঘোষণা করা হয়েছিল আইসিসির দশকসেরা ওয়ানডে দল। সেই দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। টেস্ট ও টি–টোয়েন্টির দশক–সেরা দলে জায়গা না পেলেও ওয়ানডে দলে তার না থাকার কোনো কারণ ছিল না। একাদশে থাকা সব ক্রিকেটারদের সম্মানসূচক টুপি উপহার দিয়েছে আইসিসি। আজ অনেকদিন পর সেই টুপি হাতে পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

আজ রবিবার নিজের ফেসবুক পেজে আইসিসির দশক-সেরা ওয়ানডে দলের স্মারক ক্যাপটি মাথায় পরে ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘অবশেষে ক্যাপটি পেলাম।’ সাকিব এখন উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ উপলক্ষে জাতীয় দলের বায়ো বাবলে আছেন। নিষেধাজ্ঞা আর করোনাকাল কাটিয়ে ১৫ মাস পর এই সিরিজ দিয়েই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।

গত ডিসেম্বরে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আলাদা আলাদাভাবে তিনটি দশক সেরা একাদশ নির্বাচন করে। ছেলে ও মেয়েদের দল মিলিয়ে ৫৫ জনের মধ্যে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এই দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারের জায়গা হয়নি। ওয়ানডে দলে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় ভারতের। দুজন করে আছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...