Home খেলাধুলা ‘পূর্বনির্ধারিত সময়েই হবে টোকিও অলিম্পিক’

‘পূর্বনির্ধারিত সময়েই হবে টোকিও অলিম্পিক’

Share

টোকিও অলিম্পিক গেমস আগামী জুলাইতে পূর্বনির্ধারিত সময়েই হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। আজ দেশটির পার্লামেন্টে এ কথা বলেন তিনি।

করোনার কারণে ইতিমধ্যে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। আগামী জুলাইয়ে তা হওয়ার কথা।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, এবার নির্ধারিত সময়েই অলিম্পিক হবে। আর অলিম্পিকই হবে করোনার বিরুদ্ধে মানুষের বিজয়ের প্রমাণ।

জাপানের পার্লামেন্টে সুগা বলেছেন, ‘আমরা করোনা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেব। এই অলিম্পিক যাতে বিশ্বজুড়ে মানুষকে আশা ও সাহস দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখও সম্প্রতি বলেছেন, ‘টোকিও অলিম্পিক যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আশার আলো দেখায়।’

জাপানের অধিকাংশ মানুষ অবশ্য মনে করেন, অলিম্পিক হবে না বা হওয়া উচিত নয়। স্থানীয় মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী, ৮০ শতাংশ মানুষ মনে করেন, অলিম্পিক হওয়া উচিত নয় বা আয়োজন করা সম্ভব নয়।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...