Home খেলাধুলা ভারতের ‘ফাঁদ’ থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন স্টিভ স্মিথ

ভারতের ‘ফাঁদ’ থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন স্টিভ স্মিথ

Share

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শেষ সাত ম্যাচে ছয়টা সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের। একদিনের সিরিজে দু’টি সেঞ্চুরি ছিল তার। কিন্তু টেস্ট, যা তার বিচরণ ভূমি, সেখানেই অবিশ্বাস্যভাবে মুখ থুবড়ে পড়েছেন।

তিনি এবং মার্নাস লাবুশেন, দুই ব্যাটসম্যানের জন্য লেগসাইডে ফিল্ডার রেখে মিডল-লেগ লাইনে বল করছেন ভারতীয় বোলাররা। আর বার বার ফ্লিক, গ্লান্স করতে গিয়ে ফাঁদে পড়ছেন দু’জনেই। এই বিষয় নিয়ে স্মিথ চিন্তিত এবং ফাঁদ থেকে বের হবার চেষ্টা করছেন। একথা স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

লাবুশেন দু’টি টেস্টেই ভাল শুরু করে আউট হয়ে গেছেন। কিন্তু স্মিথের অবস্থা একদম শোচনীয়। চার ইনিংসে তার রান যথাক্রমে ১, অপরাজিত ১, ০ এবং ৮। গড় ৩.৩৩। অজি সহকারী কোচ বলেন, স্মিথ এবং লাবুশেন ভারতের এই লেগসাইড স্ট্র্যাটেজি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তার উপায় খুঁজছেন।
তিনি আরও বলছেন, সমস্যাটা টেকনিকের নয়। এক মুহূর্তের মনোসংযোগের অভাবে লেগ স্লিপ, লেগ গালি কিংবা শর্ট মিড উইকেটে ক্যাচ উঠে যাচ্ছে। মনোসংযোগ বাড়াতে নেটে অতিরিক্ত সময় কাটাচ্ছেন স্মিথরা। এর আগে এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে পাঁচদিনের ফর্ম্যাটে স্মিথের গড় ছিল ৮০, যা এই দু’টি টেস্ট পরেই নেমে হয়েছে ৭১.৯৫।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...