Home খেলাধুলা ৭ বছর ধরে পরিত্যক্ত শেখ কামাল স্টেডিয়াম মাদকসেবীদের অভয়ারণ্য

৭ বছর ধরে পরিত্যক্ত শেখ কামাল স্টেডিয়াম মাদকসেবীদের অভয়ারণ্য

Share

গোপালগঞ্জের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ৭ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো ধরনের খেলা এ স্টেডিয়ামে হচ্ছে না। এরই মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বসার আসন নষ্ট হয়ে গেছে। নিরিবিলি পরিবেশ হওয়ায় ঘাঁটি গেড়ে বসেছে মাদকসেবীরা।

গোপালগঞ্জে ২০১৩ সালের ১২ নভেম্বর ১০৪ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপর আন্তর্জাতিকমানের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সুইমিংপুল, জিমনেশিয়ামসহ উন্নত মানের সকল ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

১২ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামে। অবকাঠামোগত সমস্যা ও উন্নত মানের আবাসিক হোটেল না থাকার অজুহাতে ৭ বছর ধরে কোনো ক্রিকেট খেলা হচ্ছে না এখানে। যার ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্টেডিয়ামটি।

নষ্ট হয়ে গেছে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জের এসি, লিফট, গ্যালারির চেয়ার, লাইটসহ প্রয়োজনীয় অনেক কিছু। স্টেডিয়ামটিতে তদারকির কেউ নেই। এ কারণে স্থানীয় ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়ে পড়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, এভাবেই যখন ফেলে রাখা হবে, কি দরকার ছিল এত টাকা খরচ করে এই স্টেডিয়ামটি করার!

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...