Home খেলাধুলা লারাদের বিপক্ষে আফতাব-অপি-নাজিমউদ্দিনের ব্যাটিং ঝড়

লারাদের বিপক্ষে আফতাব-অপি-নাজিমউদ্দিনের ব্যাটিং ঝড়

Share

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ লিজেন্ডস। আগে ব্যাট করতে নেমে দাপুটে ব্যাটিং করতে দেখা গেছে নাজিমউদ্দিন, মেহরাব হোসেন অপি আর আফতাব আহমেদদের। প্রথম তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বাংলাদেশ লিজেন্ডসদের আজকের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান।

ভারতের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে মোহাম্মদ রফিকদের ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ধরা দেন নাজিমউদ্দিন আর মেহরাব হোসেন। ৭.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করা নাজিমউদ্দিন রান-আউট হয়ে গেলে এই জুটির অবসান হয়। এরপর মেহরাবের সঙ্গে একই মেজাজে ব্যাট চালাতে থাকেন আফতাব আহমেদ।

দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। জাতীয় দলের একসময়ের বিগ হিটার খ্যাত আফতাব আজ মেজাজে ছিলেন। টিনো বেস্টের শিকার হওয়ার আগে খেলেন ২১ বলে ৪ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে ৩১ রানের ঝড়ো ইনিংস। মেহরাব হোসেন অপিও কম যাননি। ৪৫ বলে ৫ বাউন্ডারিতে ৪৪ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে তিনি আউট হয়ে যান। পাঁচে নামা আব্দুর রাজ্জাক আজ অস্টিনের বলে এলবিডাব্লিউ হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেন।

মোহাম্মদ শরীফও কম যাননি। চার নম্বরে নেমে ১৩ বলে ৩ ছক্কায় ২৬ রান করে সুলেমান বিনের শিকার হন। ইনিংসের তখন ৮ বল বাকি। উইকেটে আসেন অধিনায়ক মোহাম্মদ রফিক। তবে প্রথম বলেই তিনি বোল্ড হয়ে যান। সুলেমানের সামনে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও রাজিন সালেহ সেটা হতে দেননি। শেষ ওভারে ১৩ রান আসায় টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৯ রান। সুলেমান বিন নিয়েছেন ৩ উইকেট আর অস্টিন নিয়েছেন ২টি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...