Home খেলাধুলা এবার ছিটকে গেলেন নাঈম হাসান

এবার ছিটকে গেলেন নাঈম হাসান

Share

মুমিনুল হক, আবু জায়েদ রাহির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন নাঈম হাসানও। ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন ডানহাতি অফস্পিনার। এই চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর অংশ নিতে পারবেন না। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেক্সিমকো ঢাকার টিম ম্যানেজমেন্ট।

নাঈম হাসানের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘নাঈমের আঙুলে একটু চিড় আছে। তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট লেগেছে। আমরা কাল একটু আলোচনা করবো অর্থোপেডিস্টের সঙ্গে। এরপর একটা সিদ্ধান্ত আমরা নেবো। কাল সকালে অ্যাপোয়েনমেন্ট করা আছে।’

গত বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে ঢাকার একাদশে ছিলেন না নাঈম। তবে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ইনিংসের মাঝপথে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি ফেরাতে গিয়ে চোট পান নাঈম। তার কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। শুধু এই টুর্নামেন্ট নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসে শুরু টেস্টে সিরিজে নাঈমকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তবে এ ব্যাপারে এখনই মন্তব্য করতে চাননি বিসিবির এই চিকিৎসক, ‘এই টুর্নামেন্টে তার আর খেলা হচ্ছে না। উইন্ডিজ সিরিজ নিয়ে এখনই মন্তব্য করছি না। আগে কথা বলি, এরপর জানা যাবে।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...