Home Uncategorized প্যাড জালিয়াতির বিষয়ে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সতর্কতা

প্যাড জালিয়াতির বিষয়ে জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সতর্কতা

Share

এসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র পাঠানো হচ্ছে, যা থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বিবৃতি দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

বুধবার (১৬ ডিসেম্বর) বিচারকদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে সভাপতি ও মহাসচিবের নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি, দফতর, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র পাঠাচ্ছে। যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও যড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন থেকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দফতরে এ ধরনের কোনো পত্র কখনই পাঠানো হয়নি।

‘যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র পাঠাচ্ছেন তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে এসোসিয়েশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

কোনো ব্যক্তি, দফতর বা প্রতিষ্ঠান এ ধরনের জাল-জালিয়াতিপূর্ণ, অপপ্রচারমূলক পত্র পেলে তাদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নম্বরে (০১৭১৫-২৪৬৫৭৭, ০১৭১৭-৩১৬১৭) যোগাযোগ করার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...