Home Uncategorized বঙ্গবন্ধুর ওপর ডাকটিকিট উদ্বোধন দুই প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর ওপর ডাকটিকিট উদ্বোধন দুই প্রধানমন্ত্রীর

Share

ভার্চুয়াল বৈঠকে একইসঙ্গে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন সংযোগ চালু করেন, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এটি বন্ধ ছিল

ভারতের পোস্টার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে দুইনেতার ভার্চুয়াল সম্মেলনে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়।

এর পাশাপাশি, বঙ্গবন্ধু-বাপু (মহাত্মা গান্ধী) ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন করেন তারা। দুইনেতার ওপর একটি ছোট প্রমোও দেখানো হয়।

সকাল ১১টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক শুরু হয়। শেখ হাসিনা গণভবন থেকে ও নরেন্দ্র মোদী দিল্লি থেকে এতে অংশ নিচ্ছেন। আজকের বৈঠকে একইসঙ্গে দুই দেশের সরকারপ্রধান চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন সংযোগ চালু করেছেন। ৫৫ বছর পরে আবার দুই প্রধানমন্ত্রীর হাত ধরে এই রেললাইনটি চালু হলো। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এই রেললাইন বন্ধ ছিল।

এর আগে, এদিন সকালে ভার্চুয়াল বৈঠকের আগেই দুইদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়। বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ অন্যান্য বিষয়ে এই সমঝোতা হয়।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...