Home Uncategorized কালশী বস্তিতে আগুনে পুড়ল আড়াই’শ ঘর

কালশী বস্তিতে আগুনে পুড়ল আড়াই’শ ঘর

Share

রাজধানীর কালশী বস্তির আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস এই আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনে আড়াই শতাধিক ঘর পুড়ে গেছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আগুন লাগে বস্তিটিতে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান ঢাকা টাইমসকে জানান, বেলা ১টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল তিনটা তিন মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দা ছোটন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কেউ কিছুই নিয়ে বের হতে পারিনি। কোনো রকম নারী ও শিশুদের নিয়ে বের হয়েছি।’

রহিমা বেগম নামে বস্তির অপর এক বাসিন্দা বলেন, ‘গত মাসেও বস্তির ওই মাথায় আগুন লাগল, এই মাসে আবার এই মাথায়! আগুনে পুইড়া আমার সব শ্যাষ।’

এর আগে গত ২৫ নভেম্বর মধ্যরাতে কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাউনিয়াবাঁধের সি ব্লকের বস্তিতে আগুনের ঘটনা ঘটে। তখন তিন শতাধিক ঘর পুড়ে যায়।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...