Home Uncategorized ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সিদ্ধান্ত

ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সিদ্ধান্ত

Share

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 

সচিব বলেন, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধ করা হবে কি না।আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ কথা বলেন তিনি। এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলে জানান তিনি। 

গতকাল এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাসের কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় সোমবার থেকে এসব ফ্লাইট বাতিল করা হয়। 

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...