Home Uncategorized হঠাৎ বিমান বন্ধ, ফেরত এলো শতাধিক বাংলাদেশি

হঠাৎ বিমান বন্ধ, ফেরত এলো শতাধিক বাংলাদেশি

Share

হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় সৌদিগামী শতাধিক কর্মী আবুধাবি থেকে মঙ্গলবার দেশে ফেরত এসেছেন।

ব্রাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে এই তথ্য জানান।

তিনি বলেন, হঠাৎ করে বিমান বন্ধ করায় কোভিডের পর যে আবার বিদেশে কর্মী যাওয়া শুরু হয়েছিল সেটা আবার বাধাগ্রস্ত হবে।

ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইত্তেহাদ বিমান যোগে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করেন তারা। কিন্তু সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ফ্লাইট বন্ধ থাকায় আবুধাবি বিমানবন্দর থেকে একই বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদের।

বাংলাদেশ বিমানবন্দরে ফেরত এসে অসহায় অবস্থায় অনেককে কান্নাকাটি করতে দেখা যায়। মাত্র একদিনের ব্যবধানে তারা দেশে ফেরত আসেন।

ফেরত আসাদের মধ্যে কুমিল্লার সাবিনা আক্তার ও তাসলিমা আক্তার জানান, তারা দুই বোনসহ মানিকগঞ্জের তিনজন নারী সৌদি আরব যাচ্ছিলেন। হুট করে এখন ফেরত আসায় কী করবেন বুঝতে পারছেন না। পরে তাদের ব্র্যাকে থাকার ব্যবস্থা করা হয়। তারা বর্তমানে ব্র্যাকের সেইফ হোমে আছেন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...