Home Uncategorized সাক্ষী না আসায় জিকে শামীমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সাক্ষী না আসায় জিকে শামীমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

Share

মানি লন্ডারিং আইনে করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী আদালতে আসেন নি। এজন্য আগামী ৭ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করে আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে জিকে শামীমের বাড়ি ও অফিসে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেসময় র‌্যাব ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, নগদ প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে।

এ ঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় জিকে শামীম ও তার ৭ জন সহযোগীর বিরুদ্ধে মানি লন্ডারি আইনে মামলা দায়ের করেন।

চলতি বছরের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট সাক্ষী ২৬ জন। ১০ নভেম্বর জিকে শামীম ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন, আমিনুল ইসলাম।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...