Home Uncategorized চট্টগ্রামে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

চট্টগ্রামে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

Share

চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী হলো-টেকনাফের মাহমুদুল হক, মো. ইব্রাহিম ও জাহেদ হোসাইন ।

বৃহস্পতিবার দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবার চালান উদ্ধার এবং দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিন মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিল। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতো বলে পুলিশকে জানিয়েছে। তারা কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে জানা পুলিশ সুপার।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...