Home Uncategorized যশোরে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে
মোটরসাইকেল আরোহী পিতাপুত্র হতাহত

যশোরে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে
মোটরসাইকেল আরোহী পিতাপুত্র হতাহত

Share

যশোরে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পিতাপুত্র হতাহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের হুদারমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নয়ন (৫৩) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গুরুতর আহত হয়েছে নিহতের ছেলে জাফর (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, হুদারমোড় এলাকায় কাভার্ডভ্যানের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ নয়ন ও তার ছেলে জাফর গুরুতর আহত হন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষনা করেন। অবস্থার অবনতি হওয়ায় আহত জাফরকে ঢাকায় নেয়া হয়েছে। দুঘ’টনার সময় কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...