Home Uncategorized আল্লামা আহমদ শফি হত্যা মামলার বাদী সহ মরহুমের পরিবারকে প্রাণ নাশের হুমকী

আল্লামা আহমদ শফি হত্যা মামলার বাদী সহ মরহুমের পরিবারকে প্রাণ নাশের হুমকী

Share

হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফি হত্যা মামলার বাদী সহ মরহুমের পরিবারকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও আল্লামা শফির মেয়ে জামাতা মো. মঈনুদ্দিন। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

এসময় লিখিত বক্তব্যে মো. মঈনুদ্দিন বলেন, আল্লামা শফির মৃত্যুর পর তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি মামলা দায়ের করেছেন, যা আদালতের নির্দেশে এখন পিবিআই তদন্ত করছে।

এ ঘটনায় হেফাজতের বর্তমান আমীর মাওলানা জুনাইদ বাবুনগরীর পক্ষে একটি চিহ্নিত মহল মামলা প্রত্যাহারের চাপ সহ আহমদ শফির পরিবার ও মামলার বাদী হিসাবে তাকেও প্রাণ নাশের হুমকী দিচ্ছে। এ বিষয়ে থানায় ডায়রী করা হয়েছে বলেও জানান মঈনুদ্দিন।

সাংবাদিক সম্মেলনে আল্লামা আহমদ শফি হত্যা মামলাটির দ্রুত বিচার সম্পন্ন করা সহ তাঁর পরিবারের নিরাপত্তার দাবী করেছেন মো. মঈনুদ্দিন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...