Home Uncategorized বনানীর নীহারিকা টাওয়ারে আগুন

বনানীর নীহারিকা টাওয়ারে আগুন

Share

রাজধানীর বনানীর নীহারিকা কনকর্ড টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তারা জানান, রাত ৯টা ৪০ মিনিটে কাকলি মোড়ের অদূরে নীহারিকা কনকর্ড টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ছুটে যায়। আধাঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...