Home Uncategorized টাঙ্গাইলে বিএনপির নেত্রী হাবিজা বেগমকে হত্যার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

টাঙ্গাইলে বিএনপির নেত্রী হাবিজা বেগমকে হত্যার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

Share

টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর হাবিজা বেগমকে পরিকল্পিত হত্যাকান্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগের টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ। এসময় জেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...