Home Uncategorized প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু

Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান মারা গেছেন। সোমবার সকাল নয়টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ ‍নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

তপন কুমার জানান, ১৯ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। ভর্তির পর হাসপাতালের আইসিইউ দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবশেষ রিপোর্টে তার সংক্রমণ নেগেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

রওশন রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...