Home Uncategorized মাধবপুরে ভারতীয় সীমান্তে জনতা পার্টির অফিস নির্মাণের চেষ্টা

মাধবপুরে ভারতীয় সীমান্তে জনতা পার্টির অফিস নির্মাণের চেষ্টা

Share

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ১৯৯৪-৪/এস পিলার মোহনপুর এলাকার নিকট ভারতীয় জনতা পার্টি অফিস নির্মাণ করতে চাইলে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু বক্কর বাধা দেন। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান (বিজিবির) অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মজুদ রাখা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে পাকা করে এই পার্টি অফিস নির্মাণ করা হচ্ছে। এতে বাধা দেওয়া হয়েছে। শুক্রবার দুই দেশের উচ্চ পর্যায়ের সৈনিকদের মধ্যে পতাকা বৈঠক হবার কথা রয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...