Home Uncategorized চকরিয়ায় বাসের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

চকরিয়ায় বাসের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

Share

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে পিকআপের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন যাত্রী নিহত ও আরো পাঁচজন যাত্রী আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে চকরিয়ায় বরইতলী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিকুল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক (৩২), শাহাব উদ্দিনের ছেলে মো: বাবু (৩৫)।
গুরুতর আহতরা হলেন- অতুল বড়ুয়া (২২), নিশীথ বড়ুয়া (১৮) হেলাসিং মারমা (২৪), তফুরা খাতুন (৭০) ও মমতাজ (২৮)। এরা সবাই বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আনিসুর রহমান বলেন, সকালের দিকে লামা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস বান্দরবানের লামা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। যাত্রীবাহি বাসটি চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হয় আরো ৫ জন যাত্রী।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...