Home Uncategorized চট্টগ্রামে দোকানে আগুন, পুড়ে অঙ্গার বৃদ্ধ কর্মচারী

চট্টগ্রামে দোকানে আগুন, পুড়ে অঙ্গার বৃদ্ধ কর্মচারী

Share

চট্টগ্রামের বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে বাদশা (৫০) নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাহারিয়া বাজারে এ ঘটনা ঘটে।

মৃত বাদশা বাহারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী ছিলেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাঁশখালী উপজেলার বাহারিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় দোকানের ভেতরে থাকা একজন কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরে বাদশার অবস্থানের বিষয়টি স্থানীয়রা জানতেন না। এজন্য তাকে বের করার কোনো চেষ্টাও করা হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর তার মরদেহ পাওয়া যায়।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...