Home Uncategorized হিলি দিয়ে আসল ভারতীয় পেঁয়াজ, কেজিতে কমতে পারে ২৫ টাকা!

হিলি দিয়ে আসল ভারতীয় পেঁয়াজ, কেজিতে কমতে পারে ২৫ টাকা!

Share

প্রায় তিন মাস বন্ধের পর দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবদর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আজ দেশে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে। দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। তারা পেঁয়াজের ওপর থেকে গত ২৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দুই একদিনের মধ্যে বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হলে কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা কমে আসবে। আজ পেঁয়াজের ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...