Home Uncategorized বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ৪

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ৪

Share

বগুড়ার শেরপুরে টিনের ঘর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের হযরত আলীর টিনের ঘর সরাতে যান হতাহতরা। এ সময় টিনের আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এরপর টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে আহত হন তারা।

একপর্যায়ে ঘটনাস্থলেই জোরগাছা গ্রামের কামাল হোসেন মারা যান। পাশাপাশি অপর চারজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ওই গ্রামের হযরত আলী (৬০) ও তার ছেলে সাদ্দাম হোসেনকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত দুইজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...