Home Uncategorized নোথাও হত্যা বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন

নোথাও হত্যা বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন

Share

বরগুনার তালতলীতে নোথাও রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন।

বুধবার(৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাও রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন। হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা।

এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধমর্ীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিনথান প্রমুখ বক্তব্য রাখেন

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...