Home Uncategorized ৬ বছর অনুপস্থিত প্রধান শিক্ষক! নিয়মিত তোলেন বেতান-ভাতা

৬ বছর অনুপস্থিত প্রধান শিক্ষক! নিয়মিত তোলেন বেতান-ভাতা

Share

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বৈরাগীপুঞ্জি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের দুই বছরের বার্ষিক বেতনবৃদ্ধি স্থগিত করা হয়েছে। বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগে শিক্ষিকাকে এ দণ্ড দেওয়া হয়।

জানা যায়, আমেনা খাতুন দীর্ঘ ছয় বছর ধরে বৈরাগীপুঞ্জি সরকারি প্রথমিক বিদ্যালয় থেকে নিয়মিত বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করলেও বিদ্যালয়ে আসেন না। স্থানীয় শিক্ষা অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে তিনি বছরের পর বছর ধরে এ অনিয়ম চালিয়ে আসছিলেন।

স্থানীয় অভিভাবকরা বিষয়টি লিখিতভাবে বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা, সিলেটকে জানালে অভিযোগের তদন্ত করা হয়। সত্যতা পেয়ে আমেনা বেগমের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু করা হয়। এ মামলায় তার দুই বছরের বার্ষিক বেতনবৃদ্ধি স্থগিত করা হয়।

বৈরাগীপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...