Home Uncategorized দোরাইস্বামীকে সংবর্ধনা দিল আইআইসিসিআই, বসুন্ধরা এমডি পেলেন বেস্ট একসিলেন্স অ্যাওয়ার্ড

দোরাইস্বামীকে সংবর্ধনা দিল আইআইসিসিআই, বসুন্ধরা এমডি পেলেন বেস্ট একসিলেন্স অ্যাওয়ার্ড

Share

ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই)-এর ‘বেস্ট একসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ভারতের হাইকমিশনার বলেন, প্রযুক্তি, কর্মসংস্থান ও বিনিয়োগে ভর করে বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবী হবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আইআইসিসিআই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতুল কুমার সাকসেনা। উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামীম রেজা।

দোরাইস্বামী অনুষ্ঠানে আরও বলেন, আধুনিক বাণিজ্যে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের বিশ্বাস এর মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ে। ব্যবসা-বাণিজ্যে একই সঙ্গে বড় হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে ব্যবসার মাধ্যমে আমরা প্রযুক্তি, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন নতুন দ্বার উন্মুক্ত করতে পারব।

তিনি বলেন, ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য উভয় দেশ এক সঙ্গে কাজ করছি। বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার একশটি ইকোনোমিক জোন প্রস্তুত করেছে। দুই দেশের যৌথ সম্পর্ক ব্যবসার সফলতা নির্ভর করে। করোনাকালেও অর্থনীতি সচল রাখতে পুরো ব্যবসায়ী সমাজ কাজ করছে।

বসুন্ধরা এমডিকে অ্যাওয়ার্ড প্রদান

অনুষ্ঠানে ‘বেস্ট একসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ দেয়া হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার জন্য তাঁকে এ স্বীকৃতি দেয়া হয়।

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা।

অ্যাওয়ার্ড গ্রহণকালে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আমরা এগিয়ে নিয়ে যাব।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...