Home Uncategorized সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা অতি উৎসাহী ব্যক্তি করেছেন, ঘুড়ি উৎসবে তাপস

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা অতি উৎসাহী ব্যক্তি করেছেন, ঘুড়ি উৎসবে তাপস

Share

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন অতি উৎসাহী কিছু ব্যক্তি করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। মামলার আবেদন প্রত্যাহার করতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নগরভবনে সাকরাইন (ঘুড়ি উৎসব) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করে মামলার আবেদন প্রত্যাহারের আহ্বান জানান মেয়র তাপস।

মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র তাপস বলেন, গতকাল যে দুটি মামলার আবেদন হয়েছে, তার সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। সেগুলো অতি উৎসাহী কিছু ব্যক্তি তাঁর অনুমতি ছাড়াই করেছেন। তিনি আশা করেন, তাঁরা এই মামলাগুলো প্রত্যাহার করবেন।

সাঈদ খোকনের বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা গতকাল সোমবার সকালে সাংবাদিকদের বলেছিলেন মেয়র তাপস। এর দুই ঘণ্টা পর জানা যায়, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই ব্যক্তি ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেছেন। তার কিছু সময় পর এক বিবৃতিতে মেয়র তাপসের মানসম্মানের ‘বাজারমূল্য’ কত, তা জানতে চেয়ে গণমাধ্যমে একটি বিবৃতি ও অডিও বার্তা পাঠান সাঈদ খোকন।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...