Home Uncategorized গাড়ি কিনতে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে মসজিদ বানালেন পৌর মেয়র

গাড়ি কিনতে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে মসজিদ বানালেন পৌর মেয়র

Share

নিজের ব্যবহারের জন্য গাড়ি কিনতে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া সব অর্থ দিয়ে মসজিদ বানালেন বরগুনার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এ বি এম গোলাম কবির। পৌরসভা কার্যালয়ের পাশে তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। মেয়রের এ কাজ সমাজের সব শ্রেণির মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, বরগুনার বেতাগী প্রথম শ্রেণির পৌরসভায় পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০২০-২০২১ অর্থবছরে মেয়রের গাড়ি কেনার জন্য ১৫ লাখ ৫১ হাজার ১৩১ টাকা বরাদ্দ দেয়। মেয়র ওই বরাদ্দের টাকা দিয়ে গাড়ি না কিনে পৌরসভা কার্যালয়ের পশ্চিম পাশে একটি মসজিদ নির্মাণ করছেন।

পৌরসভা অফিস থেকে জানা গেছে, পৌর মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে এর উদ্বোধন করা হবে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক আকন্দ শফিকুল ইসলাম বলেন, ‘পৌর মেয়রের এমন মহতী উদ্যোগে অভিবাদন জানাচ্ছি।’

বেতাগী প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু বলেন, ‘অনেক জনপ্রতিনিধিকে দেখেছি; কিন্তু মেয়র গাড়ি কেনার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করায় তিনি সবার প্রশংসায় সিক্ত হলেন।’

বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ এ বি এম গোলাম কবির বলেন, ‘পৌর এলাকায় সড়ক প্রস্তকরণ ও পুনর্নির্মাণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়কে বৈদ্যুতিক বাতি, বঙ্গবন্ধু পৌর অডিটরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশন, আল্লাহ রাসুলের নামে দৃষ্টিনন্দন ‘বন্ধু চত্বর ভাস্কর্য নির্মাণ। এ ছাড়া পৌর এলাকায় মসজিদ ও মন্দিরের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি।’

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...