Home Uncategorized ঘুমন্ত ২ শ্রমিক নিয়ে ডুবে গেল বালু বোঝাই ট্রলার

ঘুমন্ত ২ শ্রমিক নিয়ে ডুবে গেল বালু বোঝাই ট্রলার

Share

গোপালগঞ্জ সদর উপজেলার তালা গ্রামের বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকরা হলেন-বিল্লাল সুকানী ও মো. রিপন। তাদের বাড়ি ভোলা জেলায়।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তাদের উদ্ধারে কাজ ‍করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ট্রলারে তিনজন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন বের হতে সক্ষম হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকে। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তিনজন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হয়।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...