Home Uncategorized হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ‘গাঁজা পরিবহন’

হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ‘গাঁজা পরিবহন’

Share

কিশোরগঞ্জের ভৈরবের নাটাল মোড় এলাকায় পিকআপের ইঞ্জিনের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের ইউছুফ আলীর ছেলে গাড়ির হেল্পার চাঁন মিয়া (২০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সিংগারবিল এলাকার চাঁন মিয়ার ছেলে গাড়িচালক আল আমিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের নাটালের মোড় এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। আটককৃত পিকআপ ভ্যানের ইঞ্জিনের বডি কেটে ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

মাদক বহনের কারণে পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। কৌশলে পিকআপ ভ্যানের বডি কেটে তার মধ্যে গাঁজা ঢুকিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে আটককৃতারা জানান। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Related Articles

অভিনয় ছাড়া থাকতে পারি না: ডা. এজাজুল

ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শুরু হচ্ছে তাঁর...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ...

সংঘাত বন্ধে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধে...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...